নেত্রকোণা: মানবিক করিডোর একটি দুরভিসন্ধি ষড়যন্ত্র। চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশিদের হাতে তুলে দেওয়ার ঘোষণা এবং তথাকথিত ‘মানবিক করিডোর’-এর নামে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় সাম্রাজ্যবাদী আগ্রাসনের ঘাঁটি বানানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেত্রকোণা জেলা কমিটির উদ্যোগে আয়োজিত হয় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন।

এসবের প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ কর্মসূচি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি। শনিবার দুপুরে নেত্রকোণা শহরে এই কর্মসূচি হয়। শহরের কালিবাড়ী রোডের পার্টি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে মানববন্ধন ও সমাবেশ করে।

মোস্তাক আহমেদ তাঁর বক্তব্যে বলেন, “মানবিকতার নামে করিডর আর চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার পাঁয়তারা করছে সরকার। এই দেশকে সাম্রাজ্যবাদের হাতে তুলে দেওয়ার কোনো ধরনের ষড়যন্ত্র এ দেশের মানুষ মেনে নেবে না। সাম্রাজ্যবাদের এই নীল-নকশা জীবন দিয়ে হলেও প্রতিরোধ করা হবে।”

উল্লেখযোগ্য যে, “মানবিক করিডোর” বাংলাদেশের জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র ও ভবিষ্যতের হুমকি।এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বৃহত্তর ভূ-রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। দেশের জনগণকে অন্ধকারে রেখে, কোনো বৈধতা ছাড়া এ ধরনের সিদ্ধান্ত দেশের জন্য একেবারে স্বার্থবিরোধী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *