ঢাকা: ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন। তবে দেশে কোনো নির্বাচন, শান্তির পরিবেশ নেই। এবং বিভিন্ন মহল থেকে দাবি উঠছে, এই নির্বাচন গণতান্ত্রিক নির্বাচন হতেই পারে না। কারণ সবচেয়ে বড় দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে।

বাংলাদেশ কি ভোট করার মতো পরিস্থিতি আছে? এক চূড়ান্ত বিশৃঙ্খলা।

মেটিক্যুলাস প্রহসন
নৌকা ছাড়া নির্বাচন!

বাংলাদেশ হারে না
অবৈধ ভোট মানে না।

#NoBoatNoVote- এর ডাক উঠেছে।

এই অবস্থায় এক বার্তা প্রকাশ করলেন শেখ হাসিনা।

এক আবেদনপত্র প্রকাশ করে ভোট বয়কটের দাবি তুলল আওয়ামি লীগ। আবেদনপত্রের শিরোনামেই লেখা হয়েছে ‘নো বোট নো ভোট’।

আবেদনপত্রে লেখা হয়েছে- ‘ফ্যাসিস্ট ইউনুস জঙ্গি পাহারায় ভোট করাতে চায়। সেই ভোট দিতে যাবেন না। যে ব্যালটে নৌকা প্রতীক থাকবে না, যে নির্বাচনে আওয়ামি লিগ অংশগ্রহণ করতে পারবে না, সেখানে আমাদের সমর্থক কোনও ভোটারেরা কেউ ভোটকেন্দ্রে যাবেন না।’

ইউনূসকে হটানোর আবেদনও করা হয়েছে। ‘জেগে ওঠো বাংলাদেশ/ রুখে দাঁড়াও বীর বাঙালি/ হটাও ইউনুস বাঁচাও দেশ/ দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ/ প্রহসনের নির্বাচন বাংলাদেশের জনগণ মানবে না।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *