সিলেট: এই দেশে সাত হাত পানির নিচে ঢুকে থাকলেও হিন্দুরা বাঁচবে না। ইসলাম মৌলবাদী, সন্ত্রাসবাদে দীক্ষা যারা নিয়েছে তারা হিন্দুদের পেছনে ঠিক ভিমরুলের মতো লেগেছে। আর সুদখোর ইউনূস চুপচাপ বসে তামাশা দেখছেন।
শিক্ষকের মান মর্যাদা তো আর নেই, ৫ আগস্ট থেকে সব শেষ। এই এক জেন জি গোটা দেশটাকে ধ্বংস করেছে। এদের কাছে মা বাবা, শিক্ষক, গুরুজনের কোনো মান নেই।
এবার আবারো দেশে শিক্ষক আক্রান্ত। আক্রান্ত হিন্দু।
সিলেটে এক হিন্দু শিক্ষকের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী, বীরেন্দ্র কুমার দে নামক এক শিক্ষকের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় গোয়াইনঘাট উপজেলার নান্দিরগাঁও ইউনিয়নের বাহোর গ্রামে।
স্থানীয় ভাবে বীরেন্দ্র কুমার দে ‘ঝুনু স্যার’ নামে পরিচিত। ঘটনায় পরিবারের কেউ হতাহত না হলেও তারা ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়েছেন।
ইউনুস জমানায় বাংলাদেশি হিন্দুরা বিচারের আশা ত্যাগ করেছেন। এখানে বিচার পাওয়া যাবে না। জামাতি প্রশাসন হিন্দুদের বিচার করবে এটা চিন্তা করা যায়?
এর আগেও চট্টগ্রামে একাধিক হিন্দু বাড়িতে আগুন ধরানো ঘটনা ঘটেছে। একটার কি বিচার হয়েছে?
বাংলাদেশে ২ জানুয়ারি থেকে এখনও পর্যন্ত প্রায় ৮-৯ জনের বেশি হিন্দুকে খুন করা হয়েছে। ১২ জানুয়ারি ফেনিতে সমীরকুমার দাস নামে ২৮ বছরের অটোচালককে খুন করা হয়। ১০ জানুয়ারি সিলেটে খুন হন জয় মহাপাত্র। তালিকা আরো লম্বা আছে।
