ঢাকা: গণভোট হচ্ছে গভীর ষড়যন্ত্র। গভীর ষড়যন্ত্র থেকে মা মাটি দেশ কে রক্ষা করার ডাক দিচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষ, আওয়ামী লীগ।
৭১ না হলে বাংলাদেশ হতো না, যারা ২৪ শে জুলাই ও হ্যাঁ ভোট দিয়ে ৭১ কে চাপা দিতে চায় তাঁরা দেশদ্রোহী।
কৌশলে জনগণকে হ্যাঁ আর না বলে গণভোটের আয়োজন করা হচ্ছে। প্রচারে নেমেছে উপদেষ্টারা।
আজকে যুদ্ধাপরাধীদের উত্তরসূরীরা নতুন চেহারায় “গণভোট” নামে আরেকটি ষড়যন্ত্র নিয়ে মাঠে নেমেছে।
এটা কোনো গণতন্ত্র নয়—এটা রাষ্ট্রের ভিত্তি ধ্বংসের নীলনকশা।
যারা ১৯৭১-এ পরাজিত হয়েছে, যারা বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলতে চায়, তাদের এই গণভোট।
এরা গণতন্ত্রের নামে বিশৃঙ্খলা, অস্থিতিশীলতা ও রাষ্ট্রবিরোধী রাজনীতি চায়। রাজাকার, পাকিস্তানপন্থীদের রাজনীতি এগুলো।
সেখানে শফিকুল আলমের মতো একজন জামাতি তো গণভোটের পক্ষে কথা বলবেনই।
আর তাঁর মাজার পরিদর্শন বড় হাস্যকর। মাজার ভাঙার সময় তাঁর একটা বক্তব্য পাওয়া যায়নি, এখন ভোটের আগে তিনি মাজার পরিদর্শন করেন!
জঙ্গি-মদদদাতা, অবৈধ-দখলদার ইউনূস গং কর্তৃক
গত ১৬ মাসে সারাদেশে অন্তত ১১৩টি মাজার গুড়িয়ে ধ্বংস করা হয়েছে (তথ্য: গবেষণা প্রতিষ্ঠান রাসা সেন্টার)
আরেক গবেষণা প্রতিষ্ঠান মাকাম ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তথ্য সংগ্রহ করেছে।
এতে দেখা গেছে, এই দুই বিভাগের জেলাগুলোতে ১৬ মাসে অন্তত ৬৪টি মাজার, দরগাহ ও খানকায় হামলার ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি হামলা হয়েছে ঢাকা বিভাগের মাজার ও এ সম্পর্কিত স্থাপনায়। এ বিভাগের ৯ জেলায় ৩৭টি স্থাপনায় হামলা হয়েছে।
তখন তাঁরা চুপ।
গণভোট নিয়ে কী বললেন ডাস্টবিন শফিক?
প্রেস সচিব বলেন, যারা গণভোট নিয়ে সমালোচনা করছেন তাদের জানার পরিধি কম। কারণ, পৃথিবীর যে সমস্ত দেশে গণভোট হয়েছে সেখানে সরকার গণভোটে ‘হ্যাঁ’ অথবা ‘না’-এর পক্ষ নিয়ে থাকে। যেহেতু এই সরকার সংস্কারের পক্ষে তাই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে।
মূলত সংস্কারের সমষ্টিগত প্যাকেজ হচ্ছে গণভোট। যাতে এদেশে অপশাসন অথবা স্বৈরাচার ফিরে না আসে কিংবা শেখ হাসিনার মতো শাহি দৈত্য-দানব না হয় সেজন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার হজরত শাহ ছৈয়দ আহমদ গেছু দরাজ শাহ পীর কল্লা (রহ.)-এর মাজার পরিদর্শন ও জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, বিগত সময়ে দিনের ভোট রাতে হওয়ায় মানুষ ভালোভাবে ভোট দিতে না পারলেও এবার মানুষ ভোট দিতে পারবে। এ সরকার তাদের কাজের মধ্য দিয়ে প্রমাণ করবে তাদের কোনো পক্ষপাতিত্ব নেই।
এ সময় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি সম্পন্ন বলে জানান প্রেস সচিব।
