ঢাকা: ঢাকার উত্তরায় ১১ নম্বর সেক্টরের একটি ছয়তলা ভবনের আগুনে নিহতের সংখ্যা বেড়ে ছয়জন হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে আজ, শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে ১৮ নম্বর রোডের উক্ত ভবনের দ্বিতীয় তলায়।
ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদই বলেন মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
যারা এখনো অবধি মারা গিয়েছেন, তাঁরা হলেন- কাজী ফজলে রাব্বি (৩৮), তাঁর স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা (৩৭), তাঁদের ছোট ছেলে কাজী ফাইয়াজ রিশান (২), হারিস (৫২) রাহাব (১৭), রোদেলা আক্তার (১৪)।
আগুন কীভাবে লেগেছে তার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। তদন্ত চলছে।
