ঢাকা: ইউনুস সরকারের হিন্দু নির্যাতন আর বিচারের নামে প্রহসন একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। চিন্ময় প্রভুর ক্ষেত্রে চরম বিচারহীনতা দেখা গিয়েছে।

ভুয়া মামলায় চরম শাস্তি দেয়া হচ্ছে। আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার চার্জ গঠনের দিন চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের কার্যতালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

এর মধ্য দিয়ে মামলাটির বিচারিক প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। উক্ত মামলার প্রধান আসামি (বানানো হয়েছে ষড়যন্ত্র করে) চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করা হবে বলে জানা গিয়েছে।

আগামিকাল সোমবার, ১৯ জানুয়ারি সকাল ১০টায় ট্রাইব্যুনালে মামলাটির চার্জ গঠন সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন মামলার আইনজীবী মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

জঙ্গী ইউনুস প্রশাসনের অঙ্গুলিহেলনেই সব ঘটছে, চিন্ময় প্রভুকে বন্দি করা হয়েছে ষড়যন্ত্র করেই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *