কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলায় সামান্য ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে রেহেনা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।

মর্মান্তিক ঘটনাটি ঘটে রবিবার সকাল ১১টার দিকে রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের খেদার ঘোনা পাহাড়ের উপর।

স্থানীয়রা জানান, জায়গা দখলকে কেন্দ্র করে এই হামলার ঘটনাটি ঘটে।

একই এলাকার জহির আলম কালু ও তার পরিবারের লোকজন রেহেনার বাড়িতে এসে দা, কিরিচ, কোদাল নিয়ে হামলা চালায়।

কোদাল দিয়ে রেহেনা বেগমের মাথায় কোপ দেয়।

মাথা, শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। গুরুতর আঘাতপ্রাপ্ত হন রেহেনা।

ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *