ঢাকা: একের পর এক হত্যাকাণ্ড হচ্ছে দেশে। সাভারের সিরিয়াল খুনের ঘটনা কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়, এটা দীর্ঘদিনের আইন শৃঙ্খলার ব্যর্থতার ভয়াবহ ফল।
“ভবঘুরে” ছদ্মবেশে থাকা সাইকো সম্রাটের মতো খুনিরা তখনই এমন নৃশংস হতে পারে, যখন অপরাধীরা নীরব প্রশ্রয় পায় রাষ্ট্রের।
আমি যাকে ইচ্ছা তাকে মারবো, প্রশাসন তো কিছু বলছে না- এই মনোভাব গড়ে উঠেছে দেশে।
মানবাধিকারের কথা বলা মুখগুলো আজ হাজার হাজার প্রাণের ন্যায়বিচার নিয়ে নিশ্চুপ কেন?
জঙ্গিগুলো এদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে। আনাচে কানাচে বললেও ভুল, প্রকাশ্যে ঘোরাফেরা করছে অস্ত্র সহ। কিচ্ছু বলে না জামাতি পুলিশ । জঙ্গীদের মিলনমেলা কারণ সব জঙ্গিকে তারা জেল থেকে ছাড়িয়ে দিয়ে আজ শান্ত কিলিং মিশন চালাচ্ছে।
ঢাকার সাভারে একের পর এক রহস্যজনক হত্যাকাণ্ড ঘটছে। এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উল্লেখযোগ্য যে, গত কয়েক মাসে সাভার মডেল থানা ও এর আশপাশের এলাকায় ধারাবাহিকভাবে একাধিক লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে।
অবশেষে সিরিয়াল কিলারের সন্ধান পাওয়ার দাবি করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, থানার আশপাশে দীর্ঘদিন ধরে ঘোরাফেরা করা সম্রাট নামের এক ভবঘুরেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
যদিও এইসব ভবঘুরেকে ইউনূস সরকার লালন পালন করে রেখেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অন্তত ৬টি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি করেছে সাভার মডেল থানা পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে একাধিক হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
তবে এই এক সম্রাট নয়, এমন হাজার সম্রাটকে ছেড়ে দেয়া হয়েছে জেল থেকে। যার ফল ভুগছে জনগণ।
