ঢাকা: নির্বাচন না উৎসবমুখর হবে? কোনো ভয় নেই, সব ঠিক আছে পরিস্থিতি বললেন তো স্বরাষ্ট্র উপদেষ্টা। তাছাড়া তাঁর কত আলোচনা, কথাবার্তা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বাংলাদেশ পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে, এমনটাও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এর আগেই তো বলেছেন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রায় এক লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে।

তা দেশ তো ঠিক আছে, কোনো জঙ্গী নেই, খুন নেই। এখন মাত্র কয়েকদিন নির্বাচন বাকি থাকা অবস্থায় ভোল পাল্টে হঠাৎ বলছেন, কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ!

লোকে বোধহয় গাঁজা খেয়ে থাকলেও এমন মত পাল্টায় না, যেভাবে তিনি পাল্টাচ্ছেন। উৎসবমুখর নির্বাচন হঠাৎ ঝুঁকিপূর্ণ হয়ে গেলো?

কী বলেছেন দেখি:

নিরাপত্তার নিরিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১টি।

এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ৮ হাজার ৭৮০টি। গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ১৬ হাজার ৫৪৮টি ও সাধারণ ভোটকেন্দ্র ১৭ হাজার ৪৩৩টি।

এখানে গুরুত্বপূর্ণ মানে স্বরাষ্ট্র উপদেষ্টা ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করেন। এতে দেখা যায়, আসন্ন নির্বাচনে ৫৯ শতাংশ ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ।

গতকাল সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোয় পুলিশ বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করবে। প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভিও স্থাপন করা হবে।

নির্বাচনে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ৪১৮টি ড্রোন ব্যবহার করা হবে। এ ছাড়া নির্বাচনী নিরাপত্তায় দুর্গম কেন্দ্রগুলোয় ব্যালটসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের পরিবহনের ক্ষেত্রে বাংলাদেশ বিমানবাহিনী হেলিকপ্টার ব্যবহারের ব্যবস্থা গ্রহণ করবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *