গাজীপুর: আবারো সড়ক দুর্ঘটনা বাংলাদেশে। একের পর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে জনগণ।

গাজীপুরের কালীগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় মারা গিয়েছেন একজন চিকিৎসক।

কালীগঞ্জ বাইপাস সড়কের বাঘারপাড়া এলাকায় সোমবার রাত পৌনে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন জানিয়েছেন।

নিহত ব্যক্তির বয়স ৩৮ বছর, নাম মিশুক ভট্টাচার্য। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর এলাকার পিন্টু ভট্টাচার্যের ছেলে।

তিনি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় থাকতেন এবং নরসিংদীর পলাশ উপজেলার একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা সেবা দিতেন।

জানা গিয়েছে, মিশুক ভট্টাচার্য সোমবার সন্ধ্যায় তাঁর কর্মস্থল থেকে স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাঁকে চাপা দেয়। এতে করে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা সেখান থেকে দ্রুত তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কিন্তু বাঁচানো যায়নি তাঁকে। তবে ঘটনাটি নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন, হয়তো চিকিৎসককে টার্গেট কিলিং করা হয়েছে এমন সন্দেহ উড়িয়ে দেয়া যাচ্ছে না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *