ঢাকা: এবার ভারত থেকে ২ লক্ষ টন চাল কিনছে বাংলাদেশ! মুখে মুখে ভারত বিরোধিতার ফ্যানা, অথচ ভারত ছাড়া গতি নেই।

পাতি, টোকাই, জঙ্গী নেতারা সব জায়গায় ভারত বিরোধিতার স্লোগান তুলছে। অথচ কাজের বেলায় ভারত না হলে গতি নেই।

বেসরকারিভাবে ভারত থেকে নতুন করে আরও দুই লাখ টন সিদ্ধ চাল আমদানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার।

গণমাধ্যম মঙ্গলবার (২০ জানুয়ারি) জানিয়েছে, মিল মালিকরা জানিয়েছেন বাংলাদেশ সরকার ২৩২টি বেসরকারি প্রতিষ্ঠানকে ২০২৬ সালের ১০ মার্চ পর্যন্ত আমদানির অনুমতি দিয়েছে। দেশের বাজারে দাম স্থিতিশীল রাখার জন্য চাল কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।

মিল মালিকরা আরও জানিয়েছেন, ২০২৫ সালের আগস্টে বাংলাদেশ চাল আমদানির কথা জানায়। নতুন দুই লাখ টন চাল সেটির একটি সংযোজন। বন্যায় ফসলের ক্ষয়ক্ষতি হওয়ায় মজুদ আবারও আগের জায়গায় আনতে বাংলাদেশ ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৯ লাখ টন চাল আমদানি করার উদ্যোগ নিয়েছে।

এই ঘটনা থেকেই প্রমাণ হয়ে গেলো বাংলাদেশ কতটা ভারতের ওপর নির্ভরশীল।

ভারতীয় চাল রপ্তানি ফেডারেশনের সভাপতি প্রেম গার্গ গণমাধ্যমকে বলেছেন, “ঐতিহ্যগতভাবে বাংলাদেশ ভারতের চালের নিয়মিত ক্রেতা। বাংলাদেশ সবসময়কার আমদানিকারক। বাংলাদেশের চাল রপ্তানির প্রাথমিক সুবিধাভোগী হলো অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *