ঢাকা: ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। তবে এর জন্য দায়ী ভারত নয়, বাংলাদেশ। ভারতের সাথে শত্রুতা করে বাংলাদেশ তার নিজের ক্ষতি করছে।

মুস্তাফিজুরের ঘটনার পানি বহুদূর গড়িয়ে গেছে। ক্রিকেটাররা অনিশ্চয়তায় ভুগছেন।

২০ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচের পর লিটন দাসকে প্রশ্ন করা হয় টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের অংশগ্রহণ নিয়ে।

মিরপুরে সাংবাদিক বৈঠকে লিটন দাসকে এক সাংবাদিক প্রশ্ন করেন বিশ্বকাপ নিয়ে। জবাবে লিটন বলেন, ‘আপনি কি নিশ্চিত যে আমরা বিশ্বকাপ খেলতে যাব না? আমার দিক থেকে আমি অনিশ্চিত, সবাই অনিশ্চিত। গোটা দেশ এখন অনিশ্চয়তার মধ্যে দিয়ে রয়েছে। আমি বুঝতে পারছি আপনি কী বলতে চান। এটা আমার কাছে নিরাপদ নয়, তাই কোনও উত্তর দেব না।’

বিশ্বকাপের প্রশ্নে উত্তর এড়িয়ে যান লিটন দাস।

এর পর লিটনকে প্রশ্ন করা হয় ভারত ও বাংলাদেশের মধ্যে চলা রাজনৈতিক অস্থিরতা নিয়ে। যার জবাবও এড়িয়ে যান লিটন। বলেন, ‘এটা আমার জন্য নিরাপদ নয়, একদমই নিরাপদ নয়। কোনও উত্তর দেব না। ধন্যবাদ ভাই। এবং আমার উত্তর থেকে কেউ আঘাত পাবেন না।’

উল্লেখযোগ্য যে, ৭ ফেব্রুয়ারি থেকে বিশ্বকাপ শুরু হতে চলেছে।

উল্লেখ্য, এর আগে, আইসিসির সঙ্গে বৈঠকে বিসিবি প্রস্তাব দেয়, যে আয়ারল্যান্ডের সঙ্গে যদি গ্রুপ বদল করে নেওয়া যায় বাংলাদেশের। তবে বিসিবির সেই আশায় পানি ঢেলেছে আয়ারল্যান্ড ক্রিকেট।

আর লিটনরা এখনও জানেন না, তাঁরা কোন দেশে খেলবেন, বা এই কঠিন পরিস্থিতি কোনদিকে যাচ্ছে।

এদিন বাংলাদেশের বিপিএল-র সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে লিটন বলেন,’আপনারা তো এর মধ্যেই দল জানেন যে কোন ১৫ জন যাবে। সেই ১৫ জনও এখনো জানে না যে আমরা কোন দেশে যাব বা কাদের বিপক্ষে খেলব। আমার জায়গা থেকে আমি যেমন অনিশ্চয়তায় আছি, সবাই অনিশ্চয়তায়। আমার মনে হয়, এই মুহূর্তে পুরো বাংলাদেশই অনিশ্চিত।’

লিটনকে প্রশ্ন করা হয়, তাঁর সঙ্গে কি যোগাযোগ করা হয়েছিল বোর্ডের তরফে? লিটন বলেন,’ না।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *