ঢাকা: নেতৃত্ব সংকটে বাংলাদেশ ডুবে গেছে অন্ধকারে। দুর্নীতি, মব, খুন, আর সামনে প্রহসনের নির্বাচন! সব মিলিয়ে দেশের পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল।
দেশের অরাজক পরিস্থিতিতে আগামি ২৩ জানুয়ারি অর্থাৎ (শুক্রবার) দিল্লিতে বিদেশি সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০২৪-এর ৫ অগস্ট থেকে দিল্লিতে অবস্থান করছেন আওয়ামী লিগ নেত্রী শেখ হাসিনা। দেশ ছাড়ার কয়েক মাস পর থেকেই তিনি ভার্চুয়াল মাধ্যমে দেশবাসী এবং আওয়ামী লিগের নেতা কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন।
যারা দেশে ইউনূসের শাসনে জঙ্গী, সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন তাঁদের পরিবারের সদস্যরাও শেখ হাসিনার সাথে কথা বলেছেন। যদিও শেখ হাসিনার মুখ দেখা যায়নি।
যাই হোক, দেশ থেকে বিতাড়িত হয়ে তৃণমূল নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখছেন। দুঃখ প্রকাশ করেন দেশের অবস্থায়।
হোয়াইটস অ্যাপ, টেলিগ্রাম এবং সিগন্যালের মত একাধিক প্লাটফর্মে তিনি নিয়মিত দলের তৃণমূল স্তরে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন।
এছাড়া আওয়ামী লীগের ফেসবুক পেজের নিয়মিত অনুষ্ঠান দায়মুক্তিতে অংশ নেন শেখ হাসিনা। তবে কোথাও তিনি ক্যামেরার মুখোমুখি হন না।
এছাড়া দিল্লিতে থাকলেও গত দেড় বছরে তিনি কখনও ভারতের কোনও অনুষ্ঠানে ভার্চুয়ালি হাজির হননি।
তবে নির্বাচনের আগে আগামী শুক্রবার দিল্লিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রথমবার শেখ হাসিনা ভাষণ দেবেন। এতে ১১০ টি দেশের সংবাদকর্মীরা উপস্থিত থাকবেন।
শওকত হোসেন খান যা বললেন:
https://www.facebook.com/share/v/17qHooGwLJ/
অনুষ্ঠানের উদ্যোক্তা এবং হাসিনার দল আওয়ামী লিগের নেতাকর্মীরা চাইছেন নেত্রী এবার ক্যামেরার সামনে সরাসরি হাজির হয়ে কথা বলুন।
নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করতে এটা জরুরি বলে তারা মনে করছেন।
তবে এখনও পর্যন্ত তিনি এই ব্যাপারে তার সিদ্ধান্ত জানাননি বলেই দলীয় সূত্রে খবর। তবে অনেকেই আশা করছেন ২৩ জানুয়ারি শুক্রবার প্রথমবারের মতো শেখ হাসিনাকে ক্যামেরার সামনে দেখা যেতে পারে।
উল্লেখযোগ্য যে, গত ১৭ জানুয়ারি দিল্লির জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগ নেতা ও বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সংবাদ সম্মেলনের পর আগামী ২৩ জানুয়ারি দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব (এফসিসি) অব সাউথ এশিয়ায় আরেকটি আলোচনাসভা আয়োজনের ঘোষণা দেয়া হয়েছে।
এফসিসির বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৩ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিতব্য ওই ‘কথোপকথনে’ এফসিসি মিলনায়তনে সরাসরি উপস্থিত থাকবেন সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ ইউএসএ’র সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ এ সিদ্দিক এবং অভিনেত্রী ও সাংস্কৃতিক কর্মী রোকেয়া প্রাচী।
অনলাইনে যুক্ত থাকার কথা রয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি একে আবদুল মোমেন, সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, শিক্ষাবিদ ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিবে মিল্লাত এবং অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহর।
শুক্রবারের অনুষ্ঠানটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে এটি বলাই বাহুল্য ।
