ঢাকা: বাংলাদেশে আসন্ন নির্বাচন কোনো স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া নয়।অবৈধ জামাতি ইউনুস সরকারের সাজানো নাটক সব। অবৈধ উপায়ে ক্ষমতায় বসে দেশ ধ্বংস করে এখন প্রহসনের নির্বাচনের আয়োজন করেছে।
নাটকের মাধ্যমে পাতানো নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা চলছে।
এই সরকার নির্বাচনকে গণতন্ত্রের উৎসব বানাতে চায় না। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় আগেই এই নির্বাচনকে ফাঁদ বলে উল্লেখ করেছেন।
মূলত এই নির্বাচন ইউনুসের সেট করা প্ল্যান।
অবৈধ অন্তর্বর্তী সরকার আর বেশিদিন টিকবে না, এর আগে মন্তব্য করেছিলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।
ইউনূস জঙ্গী, সাঙ্গোপাঙ্গোদের সঙ্গে নিয়ে দেশের অর্থনীতি, সমাজনীতি, সমস্ত ধ্বংস করে এখন তাঁর আরো ক্ষমতার লোভ। এই চেয়ার তাঁর ছাড়ার ইচ্ছা নেই।
সজীব ওয়াজেদ বলেছেন, গত দেড় বছর ধরে এই সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। এ সময়ে তারা আমাদের অর্থনীতি শেষ করে দিয়েছে। এসময়ে যত জঙ্গিদের গ্রেপ্তার করা হয়েছিল সবাইকে মুক্তি দেওয়া হয়েছে।
স্বাধীনতার চেতনা ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের ইতিহাস মুছে ফেলা হচ্ছে। বঙ্গবন্ধুর ৩২ নম্বরের বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে। তারা দেশটাকে রাজাকারদের হাতে তুলে দিয়েছে। এখন তারা চেষ্টা করছে শেখ হাসিনাকে অবৈধভাবে, গায়ের জোরে সাজা দেওয়ার তাতে লাভ হবে না।
আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যেও সজীব ওয়াজেদ জয় আহ্বান রেখেছিলেন। ৫ আগস্টে পুলিশ হত্যার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, এই সরকার আপনাদের ভাইদেরকে হত্যা করেছে।
আপনারা আমাদের নেতা-কর্মীদের নির্যাতন করবেন না। আমরা আপনাদের সবার সহযোগিতা চাই। বাংলাদেশকে বাঁচাতে সবাইকে এখনই রুখে দাঁড়াতে হবে।
যা বললেন সজীব ওয়াজেদ:
https://www.facebook.com/share/v/1CDFkxkVyL/
তবে আদৌ প্রশাসনের এমন ভূমিকা দেখা যাচ্ছে কি? প্রশাসনের সামনে মব হচ্ছে, খুন হচ্ছে- প্রশাসন দাঁড়িয়ে দেখে যাচ্ছে।
