ঢাকা: ৫ আগস্টের পর থেকে এই দেশে লাশ পড়ে থাকে পরিত্যক্ত মার্কেটে, রাষ্ট্র থাকে নীরবতায় – বাংলাদেশ আজ এক অন্ধকার দেশে পরিণত হয়েছে, যেখানে মানুষের জীবনের কোনো মূল্য নেই।

সংখ্যালঘুদের হুমকি ধামকি, নির্মমভাবে হত্যা করে ফেলে রাখা হচ্ছে। ইসলাম মৌলবাদী গোষ্ঠী দেশের বারোটা বাজিয়ে ছেড়েছে।

এবার রাজধানীর ধানমন্ডিতে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির বোর্ড অব ডিরেক্টর অশোক কুমার সাহার বাড়িতে গুলি করেছে দুর্বৃত্তরা। এবং একটি চিরকুট পাওয়া গিয়েছে। তারা একটি চিরকুট দিয়ে ব্যাংকের সভায় না যাওয়ার হুমকি দিয়েছে।

অস্ত্র এখন ঘরে ঘরে। লাইসেন্স দিয়ে রেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর মুখে মুখে তাঁর হাজার রকম কথা।

চিরকুটে লেখা রয়েছে, ‘মি. অশোক, ২৫ তারিখ স্ট্যান্ডার্ড ব্যাংকের সভায় তুমি যাচ্ছো না। যদি যাও, তাহলে তোমার ফেরার রাস্তা বন্ধ। আর যদি ফিরে আসো, তাহলে তুমি নিরাপত্তাহীনতায় ভুগবে সারা জীবন। কথার বাইরে গেলে তোমার শ্রাদ্ধ খেতে আসবো আমরা। পুঁজিবাদের দোসর হয়ে আমাদের হত্যা করতে বাধ্য করো না। পরিবার সবারই আছে।’

বুধবার (২১ জানুয়ারি) রাতে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম এই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার বিকেলের দিকে তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক ধানমন্ডি থানার ৯/এ সড়কের ২৩ নম্বর বাড়িতে অশোক কুমার সাহার বাড়িতে গুলি ছোড়ে।

ওই বাড়িতে তাঁর মেয়ে ও শ্যালক থাকেন। ঘটনার সময় অশোক কুমার সাহা সেখানে ছিলেন না। চট্টগ্রামে অবস্থান করছিলেন।

এবং উক্ত সন্ত্রাসীরা স্ট্যান্ডার্ড ব্যাংকের মিটিংয়ে অশোক কুমার সাহাকে না যাওয়ার জন্য বাসার নিরাপত্তাকর্মীকে বলে এবং একটি চিরকুট দিয়ে যায়।

তবে অপরাধী একজনকেও গ্রেপ্তার করেনি পুলিশ।

আজ বাংলাদেশ এক অন্ধকার রাষ্ট্রে রূপ নিয়েছে, যেখানে সাধারণ মানুষের জীবন সস্তা, আর খুন হয়ে যাওয়া একটি “নিয়মিত খবর”।

অবৈধ জামাতি ইউনুস ক্ষমতায় আসার পর থেকেই আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে। অপরাধীরা বেপরোয়া, আর রাষ্ট্র নির্বিকার দর্শক।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *