ঢাকা: জামায়াতকে একহাত নিলেন তারেক রহমান। আগামি ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেইসঙ্গে ষড়যন্ত্রের গণভোটও।

নিষিদ্ধ আওয়ামী লীগ দেশবাসীকে আহ্বান জানাচ্ছে এই ভোট বর্জন করার জন্যে।

এই পরিস্থিতিতে কিছুদিন আগে ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপার্সন তথা সদ্যপ্রয়াত নেত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। তিনি এবারের ভোটে বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী।

এবার তারেক রহমান তোপ দাগলেন জামায়াতকে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘বেহেস্তের টিকিট’ বিক্রির মাধ্যমে কেউ কেউ ভোট চাচ্ছে। বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, সবকিছুর মালিক আল্লাহ, কিন্তু কেউ কেউ ‘বেহেস্তের টিকিট’ বিক্রির মাধ্যমে ভোট চাচ্ছে। নির্বাচনের আগেই তারা ঠকাচ্ছে, নির্বাচনের পরে তারা কি করবে সবাই বুঝে গেছে।

অমুককে দেখেছেন, তমুককে দেখেছেন যারা বলছেন, তাদের ‘৭১ সালে দেশের মানুষ দেখেছে।

বৃহস্পতিবার সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি।

তারেক রহমান বলেন, কিছুদিন দেখছি, দেশের কোনো কোনো মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট ডাকাতি করা হচ্ছে। যারা পালিয়ে গেছে তারা যেমন ভোট ডাকাতি করেছিল, একইরকম ষড়যন্ত্র চলছে।

এর বিরুদ্ধে সজাগ থাকতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে সব ষড়যন্ত্র মোকাবিলা সম্ভব।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *