ঢাকা: ভারতে নাকি বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নেই বলতে নেই-ই। আসিফ নজরুল ভয়ে কাতর। অথচ এই ক্রিকেটাররা নিজেদের দেশে হত্যার হুমকি পায়। সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতেও আতঙ্কে থাকেন লিটনরা।

আজকেই ছিলো শেষদিন। তবে বাংলাদেশ নিজের ভবিষ্যৎ নিজে অন্ধকার করলো।

নিরাপত্তাশঙ্কায় ভারতে টি–টুয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বদলানোর কোনো সুযোগ নেই বলে দম্ভের সাথে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

ভারতের দোষ দিয়ে বলেন, আইসিসি বাংলাদেশের ভেন্যু স্থানান্তরের অনুরোধ না রেখে নাকি সুবিচার করেনি বলেন তিনি ।

আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর এই কথা বলেছেন তিনি।

আসিফ নজরুল জানিয়েছেন, বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। সেই অবস্থানে তারা অনড় আছেন। যে নিরাপত্তা উদ্বেগের কারণে তারা ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, সেটিরও কোনো পরিবর্তন হয়নি।

ক্রীড়া উপদেষ্টার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। তিনি জানান, এখনও বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলতে চান তারা। এজন্য লড়াই চালিয়ে যাবেন।

মূলত ভারতের বিরোধিতা করতে গিয়ে ক্রিকেট ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলেছেন আসিফ নজরুল।

উল্লেখযোগ্য যে,আইসিসি-র বৈঠকে নাক কেটেছে বাংলাদেশের। প্রথমেই ভোটাভুটিতে বড় ব্যবধানে হেরে যায় তারা। পাকিস্তান ছাড়া কেউ ভোট দেয়নি।

এদিকে, শ্রীলঙ্কা বোর্ড স্পষ্ট জানিয়ে দেয়, তারা চায় না তাদের গ্রুপে কোনও নতুন দল আসুক।’ আর টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্ষেত্রে শ্রীলঙ্কা ভারতের পক্ষেই ভোট দিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *