ফরিদপুর: এই দেশে এখন মারামারি, কাটকাটি ছাড়া কোনো কথাই হয়না। এবার ফরিদপুরে রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের তুমুল সংঘর্ষ বাঁধে।

সামান্য পেঁয়াজের জমিতে সেচ দেওয়া নিয়ে রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুধু তাই নয়, এ সময় বেশ কয়েকটি বসতবাড়িতে হামলা-পাল্টা হামলা চালিয়ে ভাঙচুর ও লুটের ঘটনা ঘটে।

একটা সামান্য ঘটনার পানি কতদূর গড়িয়ে যাচ্ছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গ্রামে নুরু মাতুব্বর ও জাহিদ মাতুব্বরের সমর্থকদের মধ্যে।

শেষ পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

ঘটনায় যারা আহত হয়েছেন তাঁদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *