ঢাকা: আজ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা।
কচিকাঁচাদের সবচেয়ে আনন্দের দিন আজ। দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় অন্যতম ধর্মীয় উৎসব আজ।
পূজার দিন অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি জানাবেন অগণিত ভক্ত,শিক্ষার্থীরা।
সকাল থেকেই উপোস থেকে বাগদেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন তারা। বিদ্যা, বুদ্ধি, জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের কাছে।
ধর্মীয় বিধান অনুসারে, মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে শুভ্র রাজহাঁসে চড়ে সরস্বতী ধরায় আসেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেন, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল ১০টায় পূজা অনুষ্ঠিত হবে।
এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল প্রশাসনের কেন্দ্রীয় পূজাসহ ৭৬টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে।
