ঢাকা: ধর্মবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, ২০২৬ সালে হজ পালনের জন্য এখন পর্যন্ত ৭৬ হাজার ৫৮০ জন বাংলাদেশি হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন।
মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, নিবন্ধন সম্পন্নকারী হজযাত্রীদের মধ্যে ৭২ হাজার ৩৪৪ জন বেসরকারি ব্যবস্থাপনায় এবং ৪ হাজার ২৬০ জন সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের প্রস্তুতি নিচ্ছেন। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পেয়েছেন।
হজ অফিসের তথ্যমতে, চূড়ান্ত হিসাবে বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৩৪৪ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজ পালন করবেন।
সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী ২০২৬ সালের হজযাত্রীদের নিবন্ধনের শেষ সময় ছিল ২০২৫ সালের ১৬ অক্টোবর।
জানা গেছে, ২০২৬ সালের হজযাত্রীদের প্রথম ফ্লাইট আগামি ১৮ এপ্রিল থেকে শুরু হবে।
