ঢাকা: বিসিবি ভালো নাটক শুরু করেছে আইসিসির সাথে।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে নতুন করে আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আবেদন করা হয়েছে আইসিসির ডিসপুট রেজোলিউশন কমিটির (ডিআরসি) কাছে।
বিসিবি নিয়ম সম্পর্কে পর্যন্ত অজ্ঞ। এরা নিয়ম নীতির ধার ধারে না। কেবল ভারত বিরোধিতা, আর হাদি, পাকিস্তান নিয়ে ব্যস্ত।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়ে দিয়েছে, বাংলাদেশকে টি ২০ বিশ্বকাপ খেলতে হলে ভারতে যেতেই হবে।
তার পরেও দেশের উল্টোপাল্টা কথা শোনা যাচ্ছে।
বৃহস্পতিবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আবারও বলেছেন, ‘নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে যাবে না ভারতে।’ এত নিরাপত্তার ভয়, অথচ নিজের দেশেই খেলোয়াড়রা প্রাণনাশের হুমকি পেয়েছে।
বিসিবি আবারও ভেন্যু বদলের জন্য আইসিসির কাছে চিঠি দিয়েছিল। চিঠিতে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের অনুরোধ পুনর্ব্যক্ত করার পাশাপাশি বিষয়টি আইসিসির ডিসপিউট রেজ্যুলেশন কমিটির (ডিআরসি) কাছে পাঠানোর অনুরোধ জানানো হয়।
তবে ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, বিসিবির আপিল বাতিল হয়ে গেছে।
বাংলাদেশের আবেদন আইসিসির সাবকমিটির এখতিয়ারের বাইরে হওয়ায় তা শুনানিতে যাচ্ছে না।
এই কমিটির এই ধরনের আবেদন শোনার এক্তিয়ারই নেই! তবে এইসব নিয়ম জানে না বিসিবি।
ডিআরসির শর্তাবলীর ১.৩ ধারা অনুযায়ী, তারা আইসিসির সিদ্ধান্ত বা আইসিসির বিজ্ঞপ্তির বিরুদ্ধে গিয়ে কাজ করতে পারে না।
ডিআরসি আইসিসির কোনও নিয়ম বা বিধি দ্বারা প্রতিষ্ঠিত কোনও সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কমিটি হিসাবেও কাজ করবে না।
আইসিসির এক কর্তা পিটিআইকে বলেছেন, ‘‘বাংলাদেশ ডিআরসিতে যেতেই পারে। কিন্তু পরিচালন পর্ষদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির ক্ষমতা ওই কমিটির নেই।’’
শনিবারই টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন জয় শাহেরা।
পিটিআই জানিয়েছে, বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার পাশাপাশি বাংলাদেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছেন আইসিসি সভাপতি জয় শাহ।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, দ্রুত আনুষ্ঠানিকভাবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার আমন্ত্রণ জানানো হবে। ডিআরসিতে গিয়ে লাভ হবে না বাংলাদেশের।
আমরা আগেই বলেছি, ক্রিকেটের কবর রচনা করে দিয়েছে বিসিবি আর আসিফ নজরুল।
