ঢাকা: ফেসবুকে প্রতারণা চক্র থেকে সাবধান! যে কোনো মুহূর্তে আপনিও বিপদে পড়তে পারেন।
পারসিয়ান বিড়াল বিনা মূল্যে দত্তক দেওয়া হবে, এমন ফেসবুক পোস্টে আগ্রহী হয়ে ফাঁদে পড়ছে দেশের মানুষ।
এদিকে বিনামূল্যে হলেও পাঠানোর জন্য বিপুল খরচ চাওয়া হচ্ছে। দিনাজপুর থেকে পাঠানোর খরচ হিসেবে নানা অজুহাতে টাকা নেওয়ার পর বিড়ালের বাচ্চা হয়েছে, এমন কথা বলেও চাওয়া হয় বাড়তি অর্থ। কিন্তু বিড়াল আর আসেনা, এবং নিখোঁজ হয়ে যান ফেসবুক পোস্টদাতাও।
এমন অবস্থা শুরু হয়েছে দেশে। চারদিকে দুর্নীতি আর প্রতারণা।
এমন প্রতারণার শিকার হয়ে কয়েকজন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ১৮ জানুয়ারি মামলা করেছেন। এটি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
মামলায় বাদী হয়েছেন নিয়াজ মাহমুদ।
বেড়ালগুলো খুব আদুরে। এই বিড়াল পেতে যোগাযোগ করে টাকাও দেন বহু মানুষ। তবে বিড়াল আসেনি, ফেরত পাওয়া যায়নি টাকা।
ঘটনার তদন্তে নেমেছে ঢাকা পুলিশ।
যুবক নিয়াজ মাহমুদের দাবি অনুযায়ী, গত ৩১ অক্টোবর এক ফেসবুক পোস্টে এই পার্সিয়ান বিড়াল সম্পর্কে জানতে পারেন তিনি। পোস্টে ‘আর্জেন্ট’ লিখে বিড়াল দত্তক নেওয়ার বিষয়ে জানানো হয়।
পোস্টে লেখা হয়েছিল, ‘বিড়াল বেচাকেনা যেহেতু হারাম, তাই ভালো একটি পরিবারকে দিতে চাই। যাদের আগে বিড়াল পালনের অভিজ্ঞতা আছে, আর মাঝে মাঝে বিড়ালের বর্তমান মালিককে দেখাতে পারবে, তাদেরই দেওয়া হবে। মেয়ে বিড়াল। ভ্যাকসিন দিতে হবে।’
পোস্ট দেখে নিচে থাকা একটি মোবাইল নম্বরে যোগাযোগ করেন, ভয়েস মেসেজে তাঁদের কথাবার্তা হয়।
সেখানেই অজ্ঞাতপরিচয় এক মহিলা জানান, বিড়ালটিকে রাতে এক বন্ধুর হাতে নিয়াজের বাড়িতে পাঠানো হবে।
তবে পরে ওই মহিলা জানান, তাঁর বন্ধুটি এই মুহূর্তে যেতে পারছেন না। বিড়ালটিকে দিনাজপুর থেকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে তবে খরচ বাবদ ৬০০ টাকা পাঠাতে হবে।
কিন্তু দেখা গেছে, ৮০০ টাকা পাঠানোর পরও বিড়াল পাননি তিনি। এইভাবে বেড়ালের ফাঁদে আরো অনেকে পড়েছেন।
