ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শেষপর্যন্ত গলাধাক্কা খেলো বাংলাদেশ।
এবং এটা হয়েছে নিজেদের জন্যেই। এত জ্ঞানীরা ক্রিকেটারদের ভবিষ্যৎ কার্যত পানিতে ফেলেছেন রেষারেষি করতে গিয়ে।
বাংলাদেশ সরকার তথা বিসিবি তথা আসিফ নজরুলদের ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-২০ বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত যদি গর্বের বা সম্মানের হয় তাহলে সংবাদ সম্মেলনে তাদের চেহারা এত বিমূর্ষ, এত মলিন, এত অসহায়ত্ব কেন?
মূলত এগুলোকে দেশপ্রেম বলে না। ভারতবিরোধিতা করে নিজেদের দেশের বারোটা বাজাচ্ছে। নিজের দেশকে খুবলে খাচ্ছে।
ক্রিকেটকে কবর দেওয়ার বন্দোবস্ত করে ফেলেছেন তাঁরা। ভবিষ্যতে ইতিহাস সেটা মূল্যায়ণ করবে এবং তার মূল্য বর্তমান এবং ভবিষ্যৎ ক্রিকেটে যারা ক্যারিয়ার গড়তে চায় তাদের দিতে হবে।
বাংলাদেশের ক্রিকেটের খলনায়করা এখন দিব্যি থাকবে ক্ষতি হবে ক্রিকেটারদের।
বাংলাদেশের পরিবর্তে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড। শুক্রবার দুবাইয়ে আলোচনায় বসেছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ।
বাংলাদেশের ভাগ্য নিয়ে বৈঠক ছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার। সূত্রের খবর সেখানেই স্থির হয়ে গিয়েছে বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড।
এই পরিবর্তনের ফলে স্কটল্যান্ড প্রাথমিক পর্বের গ্রুপ ‘সি’-তে জায়গা পেয়েছে।
