কেরানীগঞ্জ: দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা। তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, হাসান মোল্লার মরদেহ বর্তমানে হলি ফ্যামিলি হাসপাতালে রাখা হয়েছে।

তাঁর ওপর হামলার ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে কেরানীগঞ্জের জগন্নাথপুর এলাকায়।

জানা গিয়েছে, হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলেন তিনি । তখনই দুর্বৃত্তরা গুলি ছোড়ে তাঁকে লক্ষ্য করে। গুলিতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন হাসান মোল্লা।

মুমূর্ষু অবস্থায় তাঁকে প্রথমে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল হয়ে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *