রংপুর: ঠাকুরগাঁওয়ে সকাল সকাল ভূমিকম্প অনুভূত হয়। তবে ভূমিকম্পের তীব্রতা তেমন ছিলো না।
রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলা থেকে প্রায় ৩৩ কিলোমিটার পূর্বে মৃদু ভূমিকম্প অনুভূত হয়।
এদিন, রবিবার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে এই ভূমিকম্প ঘটে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৪।
অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ভলকানো ডিসকভারির তথ্য বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থলের গভীরতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
আর শীতের সকালে মৃদু ভূমিকম্প সেভাবে টের পাননি কেউ।
