গোপালগঞ্জ: আবারও হিন্দুর অস্তিত্বে আঘাত! এদেশে পুজো আসবে আর প্রতিমা ভাঙা হবেনা তা কি হয়?

সিসিটিভি খুলে নিয়েছে যে কারণে পাওয়া যায়নি ফুটেজ!আর ফুটেজ পেলেও জঙ্গীদের কখনো ধরবে না জঙ্গী সরকারের প্রশাসন।

গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলায় রাতের আঁধারে সরস্বতী প্রতিমা ভাঙচুর করা হয়েছে।

শুক্রবার স্বরস্বতী পূজা শেষে রাতে উপজেলার উজানী ইউনিয়নের পশ্চিম উজান কান্দনীপাড়া গ্রামের সার্বজনীন পূজা মণ্ডপে এই পৈশাচিক ঘটনা ঘটে বলে জানিয়েছেন মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন।

পিশাচরা ঘটিয়ে চলে গেছে।

মামুন বলেন, শুক্রবার পূজা শেষে রাত ১২টার দিকে পূজারীরা মন্দির ত্যাগ করেন। তারপর কে বা কারা ওই সরস্বতী মূর্তির ঘাড় মটকে মাথা ঝুলিয়ে রাখে।

শনিবার সকালে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে থানায় জানান।

আর সিসি ক্যামেরা খুলে নেয় হিন্দুবিদ্বেষীরা। ঘটনার সঙ্গে জড়িতদের এখন পর্যন্ত চিহ্নিত করতে পারেনি পুলিশ ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *