ঢাকা: বুলবুল তো পালিয়ে গেলেন। ক্রিকেটারদের ভবিষ্যৎ আঁধারে ফেলে পালালেন দেশ থেকে।

গুঞ্জন তো শুরু হয়ে গিয়েছিলো আগের থেকেই। রিটার্ন টিকিট না কেটেই দেশ ছাড়ছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল- রোববার (২৫ জানুয়ারি) বিকেল থেকেই এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে।

তবে সেগুলোকে পাত্তা না দিয়ে বুলবুল জানিয়েছিলেন, তিনি দেশ ছাড়ছেন না। বরং বিসিবিতে এখন অনেক কাজের চাপ।

তা কাজের চাপ এখন কোথায় গেলো? মধ্যরাতে দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি। উড়ে গেছেন অস্ট্রেলিয়া।

গতকাল গভীর রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বুলবুল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর বিসিবিতে ভবিষ্যৎ অনিশ্চিত থাকায় শিগগির দেশে নাও ফেরা হতে পারে তাঁর। দেশীয় সংবাদমাধ্যম ডেইলি সান এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।

ক্রিকেটাররা কঠিন সময় পার করছেন। আর তিনি এইভাবে ঠেলে দিয়ে পালালেন।

বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে তো টালমাটাল পরিস্থিতি ছিলই, সদ্য সমাপ্ত বিপিএলেও এক বিসিবি পরিচালকের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে।

এদিকে পদত্যাগ করেছেন আরেক বিসিবি পরিচালক।

সব মিলিয়ে ক্রিকেটাঙ্গনের কবর খোড়া হয়ে গেছে। আর এই সময় বিসিবি সভাপতির দেশ ছাড়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

বিমানবন্দর সূত্র ডেইলি সানকে বলেছেন, ‘হ্যাঁ, তিনি (বুলবুল) আজ (রোববার) রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন।’

ওই সূত্র আরও বলেন ‘তিনি কবে ফিরবেন, এ ব্যাপারে আমি নিশ্চিত নই। তবে তিনি সাধারণত দুই সপ্তাহের জন্য অস্ট্রেলিয়া যান। এবারও তেমনটাই হতে পারে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *