নরসিংদী: বাংলাদেশ আজ বড় করুণ অবস্থার মধ্যে।
বাংলাদেশের নরসিংদীতে আবারো মর্মান্তিক হত্যাকাণ্ড। হিন্দু যুবককে পুড়িয়ে মারা হয়েছে।
জানা গিয়েছে ২৩ বছর বয়সী ওই হিন্দু যুবকের নাম চঞ্চল ভৌমিক। তাকে গ্যারেজের ভেতরে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে তাঁকে ।
শুক্রবার রাতের ঘটনার জেরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে খবর, চঞ্চল ভৌমিক নরসিংদী পুলিশ লাইনের কাছে মসজিদ মার্কেট এলাকার একটি গ্যারেজে কাজ করতেন এবং নিয়মিত সেখানেই ঘুমাতেন রাতে।
গভীর রাতে দুষ্কৃতিরা গ্যারেজের শাটার বন্ধ করে, পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, আগুন শাটারের বাইরে থেকে শুরু হয়ে দ্রুত ভেতরে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্তরা দীর্ঘক্ষণ গ্যারেজের বাইরে দাঁড়িয়ে ছিলো, এটি নিশ্চিত হওয়ার জন্য যে চঞ্চলের মৃত্যু হয়েছে কিনা। এরপর তারা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
এই বয়সের ছেলেমেয়েরা যখন বন্ধুবান্ধবীদের সাথে আড্ডা দেয়, বাবার টাকায় ফূর্তি করে, চঞ্চলকে তখন পাঁচ সদস্যদের একটা পরিবারকে টেনে নিতে হয়। কারণ তিন বছর আগে তার বাবা মারা যায়।
কারণ তার বড় ভাই প্রতিবন্ধী এবং মেজ ভাই দীর্ঘদিন ধরে অসুস্থ।
চঞ্চলই ছিলেন সংসারের একমাত্র ভরসা। পুরো পরিবারের ভরণপোষণের দায়িত্ব ছিল চঞ্চলের কাঁধে। এখন?
গভীর রাতে দোকানের শাটারের নিচে আগুন ধরিয়ে দেয়ায় অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই চঞ্চল ভৌমিকের মৃত্যু হয়।
স্থানীয় মানুষজন অবশ্য অভিযোগ করেছেন, চঞ্চলকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবেই।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে কয়েকজন ব্যক্তিকে দোকানের শাটারে আগুন দিতে দেখা গেছে।
