ঢাকা: কখনো শুনেছেন বিচারের আগেই রায় হয়ে গেছে? শোনেননি তো? এই অন্তর্বর্তীকালীন আমলে শুনতে হচ্ছে!

জামাত শিবির বিএনপি সারা দেশে খুন করছে, আগুন লাগাচ্ছে, মব করছে আর তার দায় সরাসরি আওয়ামী লীগের ওপর দিচ্ছে এই ইউনূস সরকার।

এই ঘটনা নতুন নয়। ৫ আগস্ট থেকেই ঘটছে। তবে নতুন করে আবারো ঘোষণা হলো। এবং নির্বাচনে যে সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য তৈরি জামাত শিবির সেটা এক কথাতেই পরিষ্কার হয়ে গেলো।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো সহিংসতা বা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

এই তো বললাম- বিচারের আগেই রায়।‌অর্থাৎ দোষ যদু মধু যেই করুক শাস্তি পাবে এবং পাচ্ছে আওয়ামী লীগ। আগেই তো রায় হয়ে গেলো।

রোববার (২৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক প্রকাশ্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে নির্বাচন বানচালে সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর উসকানি রয়েছে।

সরকারের পক্ষ থেকে মন্তব্য করা হয়, নয়াদিল্লিতে এ ধরনের অনুষ্ঠান আয়োজন, আন্তর্জাতিক কূটনৈতিক প্রটোকল এবং সুপ্রতিবেশী আচরণের পরিপন্থি। এতে বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত এসেছে এবং ভবিষ্যৎ বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ওই বক্তব্যে শেখ হাসিনা সরকারের পতনের আহবান দিয়েছেন এবং দলীয় অনুসারী ও সাধারণ জনগণকে নির্বাচন বানচালের জন্য সহিংস কর্মকাণ্ডে জড়ানোর আহবান জানিয়েছেন।

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে উল্লেখ করা হয়, দ্বিপাক্ষিক চুক্তির আওতায় বারবার অনুরোধ জানানো হলেও ভারত এখনো তাকে দেশে ফেরত আনার দায়িত্ব পালন করেনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *