ঢাকা: খুনী, জঙ্গীদের কারাগার থেকে ছেড়ে দেয়া হয়েছে মুক্ত আকাশে, তারা আবারো খুন করছে, ধর্ষণ করছে। পাকিস্তানের সাথে আঁতাত করে দেশকে জঙ্গী দেশ বানাচ্ছে।

এবার বাংলাদেশে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

প্রহসনের এই ট্রাইব্যুনাল চালাচ্ছে জামাতিরা।

সোমবার দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি হলেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম।

তাঁরা সবাই পলাতক। এ ছাড়া মামলার বাকি পাঁচ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

জুলাই জঙ্গী আন্দোলনের দিন রাজধানীর চানখারপুলে ছয় শিক্ষার্থী হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাদের মৃত্যুদণ্ড দিলো জামাতি ট্রাইব্যুনাল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *