রাজবাড়ী: রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন জেলা ছাত্র লীগের সভাপতি শাহিন শেখকে আদালত থেকে কারাগারে নেওয়ার পথে কারাভ্যানের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেয়ায় শিশুসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। জয় বাংলা স্লোগানে ভূত দেখার মতো চমকে ওঠে এই সরকার, এবং তার জামাতি প্রশাসন।

১৯৭১ সালে পাক হানাদার রাজাকার, আলবদর, আলসাম বাহিনীর বিরুদ্ধে জয় বাংলা স্লোগান দিয়ে ভীতির সঞ্চার করেছিলেন মুক্তিযোদ্ধারা।

আজ সেই বাংলাদেশে জয় বাংলা স্লোগান দেওয়াতে সাধারণ জনগণকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হচ্ছে?

এই জয় বাংলার স্লোগানই ছিলো জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের মূল শক্তি।

যে পাঁচজনকে গ্রেপ্তার‌ করা হয়েছে, সদর উপজেলার চরলক্ষীপুর গ্রামের আব্দুল হাকিম মোল্লার ছেলে সাজ্জাদ হোসাইন (২১), আ. হামিদ শেখের ছেলে পরশ আলী শেখ ওরফে শান্ত (২০), সামছুল আলমের ছেলে মো. জনি শেখ (১৬ বছর ৭মাস), সাহাবুদ্দিন শেখের ছেলে তৈাফিক আহম্মেদ (১৬ বছর ১১ মাস) ও মালেক শেখের ছেলে মুনজিল শেখ (১৭ বছর ৫ মাস)।তারা প্রত্যেকেই ছাত্রলীগের কর্মী ও সমর্থক।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার জেলা ছাত্র লীগের সভাপতি মো. শাহীন শেখকে রবিবার দুপুরে রাজবাড়ী আদালতে হাজির করা হয়।

হাজিরা শেষে তাঁকে কারাভ্যানে কারাগারে নেওয়ার পথে শাহিন শেখের পক্ষে কর্মী সমর্থকেরা “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” বলে ¯স্লোগান দিতে থাকেন।

আর বিকেলে চরলক্ষীপুর গ্রামে পুলিশ অভিযান চালিয়ে জেলা তাদেরকে গ্রেপ্তার করে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান আজ (সোমবার) সকালে জানান, আদালত চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে রবিবার সন্ধ্যায় ছাত্রলীগের পাঁচ কর্মী ও সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে।

এ ব্যাপারে ২০২৪ সালের ৩০ আগস্ট সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *