ঢাকা: গ্যাসের আগুনে দগ্ধ হয়ে মর্মান্তিকভাবে মারা গেলেন এক যুবক।
ঢাকার মুগদার একটি বাড়িতে গ্যাসের আগুনে দগ্ধ হয়ে যুবকের প্রাণ গেছে।
সোমবার দুপুর দেড়টায় ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়ে বলে পুলিশ জানিয়েছে। তাঁর বয়স ৩০।
উজ্জ্বল হোসেন নামে ৩০ বছরের সেই যুবক মুগদার মান্ডার তৃতীয় তলা একটি ভবনের দ্বিতীয় তলায় ভাড়ায় থাকতেন।
উজ্জ্বলের বাবা জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের বলেন, “বৃহস্পতিবার রাত ১টার দিকে ডিম ভাঁজতে রান্নাঘরে যায় উজ্জ্বল। গ্যাসের চুলা জ্বালাতে ম্যাচ ব্যবহার করা মাত্রই আগুন ধরে যায়। এতে সে দগ্ধ হয়। পরে ভোরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এনে ভর্তি করা হয়।”
জানা গেছে, উজ্জ্বলের ৬০ শতাংশ দগ্ধ হয়ে গিয়েছিলো।
