ঢাকা: অমর একুশে বইমেলা ফেব্রুয়ারির ২০ তারিখেই শুরু হতে যাচ্ছে।

এবং মেলায় স্টল ভাড়া ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত হয়েছে।

সংস্কৃতি মন্ত্রণালয় এক বার্তায় বলেছে, “আগামী ২০ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা ২০২৬ শুরু হচ্ছে। বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের অনুরোধের প্রেক্ষিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বইমেলার স্টল ভাড়া ২৫% কমানোর নির্দেশনা দিয়েছেন।”

সোমবার সংস্কৃতি উপদেষ্টা, মন্ত্রণালয়ের সচিব এবং বাংলা একাডেমির মহাপরিচালকের মধ্যে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অমর একুশে বইমেলা-২০২৬ উপলক্ষে স্টল বরাদ্দের আবেদনপত্র সংগ্রহ এবং জমা দেওয়া শুরু হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *