ঢাকা: এই প্রহসনের নির্বাচনে অংশ না নেয়ার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘ভোট নয়, এটা ফাঁদ – বাংলাদেশকে রক্ষা করতে এই পাতানো নির্বাচনে অংশ নেবেনা বাংলাদেশ’!

‘বাংলাদেশে আসন্ন নির্বাচন কোনো স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। এটি অবৈধ জামাতি ইউনুস সরকারের সাজানো নাটক। আরেকটি নাটকের মাধ্যমে পাতানো নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা চলছে। ঠিক যেমনভাবে জুলাই-আগস্টে সাধারণ শিক্ষার্থীদের সামনে রেখে উগ্র মৌলবাদী শক্তি ক্ষমতা দখল করেছিল, আজও একই কৌশল প্রয়োগ করা হচ্ছে’।

৫ আগস্টের পর থেকে দেশে গণতন্ত্র বলে আর কিছু নেই। সর্বত্র লুট, খুন, মব। চলছে মানুষ পোড়ানো, হিন্দুদের ওপর আক্রমণ। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন জঙ্গীর উপদ্রব দমনে রেখেছিলেন।

দেশ উন্নতির দিকে গতি করছিলো, কিন্তু সেই দেশকে টেনে হিঁচড়ে নামানো হয়েছে।

এবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আগে নৌকা আর ধানের শীষ ছিল। এবার নৌকা নাই। নৌকার কান্ডারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের ফেলে ভারতে চলে গেছে। দিল্লিতে গিয়ে বসে আছেন। আমাদের বিপদে ফেলে চলে গেছেন। থাকলে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলতো।’

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনে বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগে তিনি কথাগুলো বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘যারা পাকিস্তানি সেনাদের সাহায্য করেছে। আমাদের হাজার হাজার মানুষ হত্যা করেছে। তারা আবার এসে ভোট চাচ্ছে। যে দলটা আমাদের দেশকে বিশ্বাস করে না। স্বাধীনতাকে বিশ্বাস করে না। তাদের ভোট দিয়ে দেশটার সর্বনাশ করব না’।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *