ঢাকা: হাদীর উপরও ডিম এবং ময়লা নিক্ষেপ করা হয়েছিলো। তেমনি পাটোয়ারির উপরও ডিম নিক্ষেপ করা হলো।
তারমানে ভারতবিরোধী নাসিরুদ্দিন পাটোয়ারি হাদীর পথেই আছেন। এগিয়ে যেতে হবে!
যাই হোক, এই টোকাইরা সোনার বাংলাদেশকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করেছে। সবদিকে রসাতলে পাঠিয়েছে দেশকে, জঙ্গী চাষ হয় এখন দেশে।
ঢাকা-৮ আসনে জামায়াত-এনসিপির ১০ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভা চলাকালে ডিম নিক্ষেপ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে রমনা এলাকায় এই ঘটনা ঘটে।ডিম নিক্ষেপের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, পথসভা চলাকালে ওপর থেকে একাধিক ডিম নিক্ষেপ করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা ‘বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে’ স্লোগান দিতে থাকেন।
তবে উপায়হীন হয়ে পরিস্থিতি শান্ত রাখতে নাসীরুদ্দীন পাটওয়ারী নেতাকর্মীদের ধৈর্য ধারণ ও শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের সবার মাথার ওপরে পচা ডিম নিক্ষেপ করা হয়েছে।
