ঢাকা: মূলত ভারত বাংলাদেশের যে টানাপোড়েন চলছে, সম্প্রতি ক্রিকেট মাঠেও যে টানাপোড়েন শুরু হয়েছে -তা হয়েছে বাংলাদেশের গোয়ার্তুমির জন্যে। অন্তত ভারতের সাথে হাত মেলালে ক্ষতি নেই। কিন্তু নাহ! আমাদের আসিফ নজরুল আছেন না? তিনি তো সর্বেসর্বা। তাই ভারতের বিরুদ্ধে প্রথম থেকেই তিনি ক্ষেপানো শুরু করেছেন বাংলাদেশকে।

এখন তার মাশুল গুণতে হচ্ছে দেশকে। নিজের জালেই ফাঁসল দেশ! ১৫০ বাংলাদেশি সাংবাদিকের বিশ্বকাপের কার্ড বাতিল করা হয়েছে। অর্থাৎ তাঁরা কভারেজ করতে পারবেন না। সেই অ্যাক্রিডিটেশন কার্ড দেয়া হয়নি।

ভারতে গিয়ে খেলতে না চাওয়ায় এরই মধ্যে টি-২০ বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশকে। পরিবর্তে আইসিসি অন্তর্ভূক্ত করে নিয়েছে স্কটল্যান্ডকে।

বাংলাদেশকে সুযোগ দেয়া হয়েছিলো কিন্তু সে সুযোগ কাজে লাগায়নি দেশ।

টি-২০ বিশ্বকাপ কাভার করতে বাংলাদেশ থেকে অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য যে সকল সাংবাদিক আবেদন করেছিল আইসিসিতে, সবার আবেদন বাতিল করে দেওয়া হয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা থেকে।

অর্থাৎ, এবার বাংলাদেশ থেকে কোনো সাংবাদিক যেতে পারছে না টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভার করার জন্য।

ভারতে বিশ্বকাপ খেলা একেবারেই নিরাপদ নয়! একগুঁয়ে অবস্থানে অনড় থাকার ফল এবার ভুগতে হচ্ছে সকলকে।

সব জায়গায় গোয়ার্তুমি চলে না। অন্তত বিসিবির বোঝা উচিৎ ছিলো।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলি শ্রীলঙ্কায় স্থানান্তর না করার আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলাদেশ প্রকাশ্যে অবস্থান নেওয়ায়, তাদের সাংবাদিকদেরও ৭ ফেব্রুয়ারি থেকে ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপে প্রবেশাধিকার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

অ্যাক্রিডিটেশন কার্ড হলো সরকার বা কোনো উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সাংবাদিক, গণমাধ্যমকর্মী বা নির্দিষ্ট পেশাজীবীদের প্রদত্ত একটি বিশেষ স্বীকৃতিপত্র, যা তাদের পেশাগত দায়িত্ব পালনে অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *