ঢাকা: সরকারি কর্মচারীদের বেতন সর্বোচ্চ ১৪৩ শতাংশ বাড়ানোর প্রস্তাব রেখে নতুন বেতনকাঠামো সুপারিশ করেছে নবম জাতীয় বেতন কমিশন।

কমিশন আগের মতোই সরকারি কর্মচারীদের জন্য ২০টি বেতন গ্রেড রেখেছে। সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।

বেতন কমিশনের প্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন হস্তান্তর করা হয়।

আসলে এইসব ষড়যন্ত্রের অংশ। যে দেশের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ছুঁতে পারছে না, যেখানে বিনিয়োগ থমকে গেছে, ঋণের বোঝা ভারী হচ্ছে, সেই দেশে হঠাৎ করেই সরকারি কর্মচারীদের বেতন ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে।

এটি কি খুব সহজ? নাকি টেনে লম্বা করা হচ্ছে?

অবৈধভাবে ক্ষমতা দখল করা মুহাম্মদ ইউনুসের তথাকথিত অন্তর্বর্তী সরকার যে প্রস্তাব পেয়েছে, তাতে অতিরিক্ত এক লাখ ছয় হাজার কোটি টাকা লাগবে। টাকাটা আসবে কোথা থেকে? সেটা‌ অবশ্য দরকার নেই তাদের।

জনগণের পকেটে কেটে, দেশের ভবিষ্যৎ বন্ধক রেখে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর নাটক শুরু করেছে সরকার।

ইউনুসের কাছে দেশের বর্তমান আর্থিক বাস্তবতা কোনো বিবেচ্য বিষয় নয়। তার কাছে গুরুত্বপূর্ণ হলো কীভাবে প্রশাসনিক কাঠামোকে নিজের পক্ষে রাখা যায়।

আর যেকোনো মূল্যে সরকারি কর্মচারীদের সন্তুষ্ট রাখা তাদের জন্য রাজনৈতিক বেঁচে থাকার আশ্রয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *