ঢাকা: কথায় বলে না, চোরের মায়ের বড় গলা? সেই অবস্থা হয়েছে জামাতির।
রাজাকার , মুক্তিযুদ্ধবিরোধীরা বলে জামায়াত ইসলামী নির্বাচনে বিজয়ী হলে কারো বিরুদ্ধে প্রতিশোধ নেয়া হবে না। কী অবস্থা দেশের?
এই মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সবাইকে ক্ষমা করে দেয়া হবে। তবে যারা কালো টাকার দিকে হাত বাড়াবে, তাদের সেই হাত শক্তভাবে প্রতিহত করা হবে।
ডা. শফিকুর রহমান কী বলেন দেখি?
আমরা জয়ী হলে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব। মানুষের সম্পদ ও ইজ্জতের দিকে কেউ হাত বাড়াতে পারবে না। কোনো আধিপত্যের কাছে মাথা নত করব না।
জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা ও সম্মানহানির অভিযোগ তুলে ডা. শফিকুর রহমান বলেন, একদিকে ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলা হচ্ছে, অন্যদিকে নারীদের অসম্মান করা হচ্ছে। এটা কীভাবে গ্রহণযোগ্য হতে পারে?
তিনি বলেন, অতীতে যারা জুলুমের শিকার হয়েছেন, তাদের মধ্য থেকে অনেকে আজ জালিমের ভূমিকা পালন করছেন। বর্তমান প্রজন্মের যুবকেরা পরিবর্তনের পক্ষে, তারা সংস্কার চায়।
