ঢাকা: বাংলাদেশের সাংবাদিকদের বিষয়টা পুনর্বিবেচনা করে দেখা হচ্ছে জানালো আইসিসি।
বাংলাদেশের সাংবাদিকরা ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ কভার করার সুযোগ পাবেন। তেমনই আশ্বাস দিল জয় শাহর আইসিসি।
এই বিষয়ে জানানো হয়েছে, বাংলাদেশের সাংবাদিকদের বিশ্বকাপের খেলা কভার করার অনুমোদন দেওয়ার ব্যাপারটা পুনর্বিবেচনা করা হচ্ছে। শর্তসাপেক্ষে বেশ কিছু বাংলাদেশি সাংবাদিক ভারতে বিশ্বকাপের খেলা দেখতে পাবেন।
বিসিবির তো হাজার রকম অভিযোগ। নিজেদেয গোয়ার্তুমির দায় মাথায় নিয়ে ঘুরছে এখন।
আর ভারতের মাটিতে বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ। সেই সিদ্ধান্তের ফলে দেশের সাংবাদিকদেরও ভারতে খেলা কভার করতে যাওয়ার অনুমতি দেয়নি আইসিসি! এমনটাই দাবি ছিল বিসিবির।
বিসিবির তরফে দাবি করা হচ্ছিল, বাংলাদেশের প্রায় ১৫০ জন সাংবাদিককে ভারতে গিয়ে খেলা কভারেজের অনুমতি দেয়নি আইসিসি।সাংবাদিকদের অ্যাক্রিডিটেশনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে।
দেশের বড় সংবাদমাধ্যম সূত্রে খবর, বাংলাদেশ বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেনের কথায়, বাংলাদেশের ১৩০ থেকে ১৫০ জন সাংবাদিক টি-২০ বিশ্বকাপের জন্য আইসিসির কাছে মিডিয়া ছাড়পত্রের আবেদন করেছিলেন। কিন্তু কাউকেই অ্যাক্রিডিটেশন দেওয়া হয়নি।
তবে সংবাদসংস্থা পিটিআইকে আইসিসির এক কর্তা জানিয়েছেন, অ্যাক্রিডিটেশনের বিষয়টা নতুন করে হচ্ছে। যাদের কার্ড দেয়া যাবে, তাদেরকেই দেয়া হবে বলে জানানো হয়।
