ঢাকা: নির্বাচনকে সামনে রেখে জান্নাতের টিকিট বিক্রি করছে জামাত ইসলাম!
জামায়াতে ভোট দিলে নাকি আপনি জান্নাতি হবেন!
ভণ্ডামি করে এইভাবেই মানুষের ব্রেন ওয়াশ করছে জামাতের ভণ্ডরা। কোরআন হাদিস কি বলছে কখনো জামাতকে ভোট দিলে জান্নাতি হবেন?
তাহলে নামাজ রোজা হজ্জ জাকাতের কথা কেন বলা হলো কোরআন হাদিসে?
জামাত শিবির মানে ধর্মব্যবসায়ী! ধর্মকে হাতে ধরে বিক্রি করে এরা।
জামাতের এইসব ভণ্ডামি গুপ্ত নয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ জামাতকে বিঁধে বলেছেন, ‘জান্নাত’ দেওয়ার মালিক মহান আল্লাহ। অথচ একটি দল জান্নাত দেবার নাম করে জনগণের সঙ্গে প্রতারণা করছে। তাদের প্রতারণায় কেউ বিচলিত হবেন না।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনব্যাপী চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভায় তিনি কথাগুলো বলেন।
চাঁদ বলেন, ধর্ম নিয়ে মানুষকে বিভ্রান্ত করতে একটি দল বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভুলভাল বলে বিচলিত করার চেষ্টা করছে। মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। মানুষ তাদের বিভ্রান্তিমূলক বক্তব্য প্রত্যাহার করেছে।
