ঢাকা: ভুয়া তথ্য দেয়া ৬০০ বাংলাদেশির পাসপোর্ট ফেরত আসলো।দেশের সম্মান উজ্জ্বল হবে এভাবে? সরকার অবশ্য খেয়ে দেয়ে ভালোই আছে।
সিঙ্গাপুরে অবস্থিত কানাডিয়ান হাইকমিশন ভুয়া তথ্য দিয়ে ভিসার আবেদনকারী ৬০০ বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর কাছে পাঠিয়েছে।
পাসপোর্টগুলোতে দেয়া একটা তথ্য সত্য নয়। তথ্য, সার্টিফিকেট ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট ভুয়া বলে প্রমাণিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর তথ্য জানান লুৎফে সিদ্দিকী।
তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ থেকে কানাডার ভিসার আবেদন সংক্রান্ত পাসপোর্ট সিঙ্গাপুরে পাঠাতে হয়। একটি সংঘবদ্ধ দালালচক্র ভুয়া তথ্য, সার্টিফিকেট ও ডকুমেন্ট ব্যবহার করে বাংলাদেশি পাসপোর্টে কানাডার ভিসার জন্য সিঙ্গাপুরের হাইকমিশনে আবেদন করছে।
জানানো হয়, ৬০০টি পাসপোর্টধারী কারা এবং কার মাধ্যমে তারা এই অপকর্মে যুক্ত, সেটা খতিয়ে দেখা হচ্ছে। অবশ্য তিনি এটা বলেননি যে বাংলাদেশটাকেই দুর্নীতির চাদরে মুড়ে ফেলা হয়েছে আগস্টের পর।
