খাগড়াছড়ি: নির্বাচনের আগে আগুন সন্ত্রাস দেশের চারদিকে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেই চলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।
খাগড়াছড়ির রামগড় উপজেলার প্রাণকেন্দ্র রামগড় বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় একটি স’মিল এবং তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এমনটাই জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
সবাই যখন ঘুমের কাতর, ঠিক ভোরবেলা তখনই আগুন লাগার ঘটনাটি ঘটে।
বুধবার (২৮ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে কাজী স’মিলে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে পাশের কাজী মার্কেটের সততা কম্পিউটার, মা সেলুন এবং সেবা টেলিকম নামের দোকানে।
আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনায় কেউ হতাহত হয়নি। বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গিয়েছে। তবে এটি ধারণা করা হচ্ছে, আসল কারণ কী তার এখনো জানা যায়নি।
