ঢাকা: গত ৫ আগস্ট ২০২৪ থেকে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন, মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ভয়াবহ আকার ধারণ করেছে।
তবে ঘটনাগুলোকে সাম্প্রদায়িক হিংসা বলতে নারাজ ইউনূস।
গত দেড় বছরে বাংলাদেশে দুই/ আড়াই হাজারের বেশি মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফরিদপুর, লক্ষ্মীপুর, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, নোয়াখালীসহ বিভিন্ন জেলায় এই হামলাগুলো ঘটেছে।
শুধু তাই না, হিন্দুদের জ্বালিয়ে দেয়া হচ্ছে জীবন্ত।
৫ আগস্ট ২০২৪-এ ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে জঙ্গিবাদী গোষ্ঠী, বিশেষ করে জামায়াতে ইসলাম ও ছাত্র শিবিরের তৎপরতা বৃদ্ধি পেয়েছে।
এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, জামায়াত-সংশ্লিষ্ট চরমপন্থীদের একটি দল একজন মানসিক প্রতিবন্ধী হিন্দু কিশোরকে নির্মমভাবে মারধর করছে।
অভিযোগ, তাকে আওয়ামী লীগের সমর্থক বলে চিহ্নিত করে এই হামলা চালানো হয়েছে।
অত্যাচারিত কিশোরের নাম এখনও প্রকাশ্যে আসেনি, কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে সে কোনো প্রতিরোধ করতে পারছে না, শুধু কাঁদছে।
