কক্সবাজার: মামলা না থাকলেও আওয়ামী লীগ গ্রেপ্তার করতে হবে, পুলিশকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী আওয়ামী লীগের নেতাকর্মীদের আইনের আওতায় না আনলে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

ফলে গ্রেপ্তার করা হচ্ছে তাঁদের ধারাবাহিকভাবে।

এবার কক্সবাজারের ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীকে আটক করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোর ৬টার দিকে ঈদগাঁও উপজেলার জাগিরপাড়া এলাকার নিজের বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

জানা যাচ্ছে, আটকের পর সেনাবাহিনীর ইসলামাবাদ ক্যাম্প ইনচার্জ মেজর ইনতিসার সালিমের নেতৃত্বে একটি দল সোহেল জাহান চৌধুরীকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করে।

তাঁর বিরুদ্ধে সমস্ত ভুয়া মামলা দেয়া হয়েছে।

অন্যদিকে জানা যাচ্ছে, বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঈদগাঁওয়ের পালপাড়া এলাকাসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রকাশ্যে ধানের শীষের পক্ষে ভোট ক্যাম্পেইন শুরু করেছিলেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *