ময়মনসিংহ: ভুল করে বাচ্চারা অঙ্ক ভুল করে, ভুল করে খুনের আসামিকে জামিননামা ছাড়া মুক্তি দেয়া হয় এমন ভুলের কথা আমরা অন্তত শুনিনি।
তবে এমন বহু ভুল হচ্ছে বাংলাদেশে ৫ আগস্ট থেকে। শেখ হাসিনা গদিচ্যুত হয়েছেন আর এমন ভুল শুরু হয়ে গেছে। অবশ্য ধরা না পড়লে চোরকে চোর বলা যায় না। এইবার হাতেনাতে ধরা পড়েছে তাই যুক্তি দেয়া হয়েছে ভুল করে মুক্তি দেয়া হয়েছে!
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিননামা ছাড়াই ‘ভুল করে’ মুক্তি পাওয়া হত্যা মামলার তিন আসামিকে এবার গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা থেকে তিন আসামিকে গ্রেপ্তার করা হয় বলে ময়মনসিংহ র্যাব-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. শামসুজ্জামান জানিয়েছেন।
গ্রেপ্তার তিন আসামি- তারাকান্দা থানার তারাটি গ্রামের হযরত আলীর ছেলে মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম।
জানা গিয়েছে, তিন আসামিকে ময়মনসিংহ র্যাব কার্যালয়ে রাখা হয়েছে।
ময়মনসিংহের সিনিয়র জেল সুপার মো. আমিনুল ইসলাম বলেন, কারাগারের একজন কর্মকর্তা ‘ভুলবশত’ হত্যা মামলার তিন আসামিকে মুক্তি দিয়েছেন। এটিকে তিনি ‘ভুলমুক্তি’ হিসেবে উল্লেখ করেন।
আর কি বলবো? আর কী লিখবো? আমরাও ভাষাহীন অন্তর্বর্তী সরকারের, এই আইন আসলে কোন পথে চলেছে।
