চট্টগ্রাম: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মারা গেলেন নৌবাহিনীর এক সৈনিক। প্রতিবছর দেশে সড়ক দুর্ঘটনার হার বেড়েই চলেছে।

পটিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. নাজমুস সাকিব (৩৯) নিহত হয়েছেন। তিনিই বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম ঈসা খান ঘাঁটির সৈনিক।

দুর্ঘটনায় আহত হয়েছেন একজন। নাম মো. ইকরাম হোসেন (২৯)।

ঘটনাটি ঘটে শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৮টায় পটিয়া বাইপাস শেয়ানপাড়া এলাকায়।

জানা গেছে, সৈনিক মো. নাজমুস সাকিব ও ইকরাম সকালে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। তাদের মোটরসাইকেলকে পেছন থেকে যাত্রীবাহী একটি বাস চাপা দেয়।

ঘটনাস্থলেই মো. সাকিব মর্মান্তিকভাবে মারা যান।

র‌্যাবের টহল টিম তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। আহত সৈনিক ইকরামকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনায় পতিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার পর পরই বাস নিয়ে চালক পালিয়ে গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *