ঢাকা: বাংলাদেশ রব তুলেছে ভারতে নিরাপত্তা ঝুঁকি আছে, তাই টি টোয়েন্টি বিশ্বকাপ সেখানে খেলবে না বাংলাদেশ। অথচ এই দেশের ক্রিকেটাররাই দেখা গেছে প্রাণনাশের হুমকি পর্যন্ত পেয়েছেন। এমনকি সদুপদেশ দেয়ায় তামিম ইকবালকে ভারতীয় দালাল আখ্যা দেয়া হয়েছে।
বাংলাদেশ বনাম আইসিসি টি২০ ওয়ার্ল্ড কাপ নিয়ে বিতর্ক তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলেছে, শেষে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে এবং বাংলাদেশকে বাদ দিয়েই বিশ্বকাপ হচ্ছে।
বর্তমান পরিস্থিতিতে কারও পক্ষে কথা বলতে নারাজ শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড।
নীরবতা ভঙ্গ করে সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সচিব বান্দুলা দিশানায়েকে। তবে স্পষ্টভাবে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার চেষ্টা করেছেন তিনি।
এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের এই লড়াইয়ে আমরা নিরপেক্ষ ছিলাম, এখনও আছি। তিন দেশই আমাদের বন্ধু। কোনও আঞ্চলিক বিরোধে জড়িয়ে পড়তে চায় না কলম্বো।”
‘ আমরা জানি ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে বিরোধ চলছে। এ ব্যাপারে আমরা নিরপেক্ষ থাকছি’।
ওই কর্মকর্তা আরও বলেছেন, ভবিষ্যতে যদি কোনও দেশ চায়, তাহলে শ্রীলঙ্কা তাদের জন্য টুর্নামেন্ট আয়োজন করতে প্রস্তুত থাকবে।
যদিও বাংলাদেশের ভেন্যু বদল নিয়ে যে ভোটাভুটি হয়েছিল, সেখানে বাংলাদেশের বিপক্ষেই ভোট দিয়েছিল শ্রীলঙ্কা। বাংলাদেশ কেবল পাকিস্তানের সমর্থন পেয়েছে।
