নওগাঁ: ভয়াবহ দুর্ঘটনা ঘটলো মহাদেবপুর উপজেলায়।
নওগাঁর মহাদেবপুর উপজেলায় সবজিবাহী ব্যাটারিচালিত ভ্যানকে চাপা দিয়েছে ড্রাম্প ট্রাক। এই দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ চলে গেলো পাঁচজনের।
দুর্ঘটনাটি ঘটে শনিবার ভোর ৫টা নাগাদ। নওগাঁ-পত্নীতলা সড়কের পাটকাঠি মোড়ে দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার তারিকুল ইসলাম।
নিহতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তাঁরা হলেন, উপজেলার নূরপুর এলাকার বিপুল পাহান (২৫) এবং সঞ্জু রাও (৪৫)।
জানা গিয়েছে, ভোরে ডাম্প ট্রাকটি মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিলো। পথে ট্রাকটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একটি সবজিবাহী ব্যাটারিচালিত ভ্যানকে চাপা দেয়।
ঘটনাস্থলেই ভ্যানে থাকা দুইজন নিহত হন। বাকি তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে মারা যান দুজন ।
গুরুতর আহত অবস্থায় অপর একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে তাঁর মৃত্যু হয়েছে বলে জানান ওসি।
