মেহেরপুর: নির্বাচনের আগে দেশে সহিংসতা বাড়ছে। হুঁশ নেই সরকারের। ভয়ে কাঁটা জনগণ। আওয়ামী লীগ ভোট বর্জনের ঘোষণা দিয়েছে।

মেহেরপুরের মুজিবনগরের দারিয়াপুর গ্রামে বিএনপির একটি নির্বাচনি অফিসের পাশ থেকে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে মুজিবনগর থানা পুলিশের একটি দল দারিয়াপুর বাজার এলাকার কালিতলাপাড়ায় অবস্থিত বিএনপির ওয়ার্ড নির্বাচনি অফিসের পাশ থেকে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে।

বোমার মতো কিছু পড়ে থাকতে দেখে পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েন স্বাভাবিকভাবেই।

তারা ধারণা করেন, বস্তুটি বোমা হতে পারে। দ্রুত মুজিবনগর থানায় খবর দেয়া হয় এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তবে পরীক্ষা নিরীক্ষার আগে কোনোকিছু বলা যাচ্ছে না বলেন ওসি জাহিদুল ইসলাম।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *