মিরপুর: মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখন থেকে গণমাধ্যমকর্মীদের বিসিবির কথামতো চলতে হবে।

নিরাপত্তা শঙ্কার কথা বলা হয়। তবে এখানে নিরাপত্তা শঙ্কা কোন জায়গায় দেখা দিলো, সেটা বুঝে উঠতে পারছে না জনগণ।

দেশের চারদিকে খুন খারাবি, মব, চাঁদাবাজি এসবে অবশ্য এই সরকার নিরাপত্তা শঙ্কা দেখে না।

শনিবার (৩১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের প্রবেশের বিষয়ে নতুন তথ্য জানিয়েছে বিসিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই নতুন নির্দেশনা এখন থেকেই কার্যকর করা হবে। যেখানে নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করা হয়েছে।

গণমাধ্যমকর্মীদের ১ নম্বর গেইট দিয়ে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে।

এখন থেকে শুধু ম্যাচ ডে, আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স (সংবাদ সম্মেলন), বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণমূলক অনুষ্ঠান, বিসিবির আগে থেকে জানানো কোনো ট্রেনিং সেশন বা প্র্যাকটিস সেশন- কেবল এসব কাভার করার জন্যেই স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা।

গণমাধ্যমকর্মীদের স্বাধীনতা ৫ আগস্ট থেকে তো ধ্বংস হয়েছে, এখন বলা চলে বিসিবির নির্দেশনা মেনেই তাঁদের সবকিছু করতে হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *